| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুনের মধ্যেই দেওয়া হবে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৫:৫১:৫০:অপরাহ্ন  |  ৪৬৯৮৫ বার পঠিত
জুনের মধ্যেই দেওয়া হবে হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী জুন মাসের মধ্যেই সারাদেশে ‘হেলথ কার্ড’ বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নতুন বছরে জাতিকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকার একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হয়েছে এবং শিগগিরই ‘হেলথ কার্ড’ কার্যক্রমও চালু করা হবে।

তিনি আরও জানান, জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ বৃদ্ধি, টিআর-কাবিখা কর্মসূচি এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দেশে হাম প্রাদুর্ভাব রোধে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় হামের টিকা প্রদান কার্যক্রম চলছে।

তিনি জানান, আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের জন্য হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সরকারের পদক্ষেপের ফলে হামের সংক্রমণ ও মৃত্যুহার কমেছে বলেও দাবি করেন তিনি। আশা করা হচ্ছে, দুই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

এর আগে নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় মন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪