| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিব-মুশফিকদের নববর্ষ শুভেচ্ছায় সরব সোশ্যাল মিডিয়া

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৭:১৯:৫৭:অপরাহ্ন  |  ৪৬৮৫৫ বার পঠিত
সাকিব-মুশফিকদের নববর্ষ শুভেচ্ছায় সরব সোশ্যাল মিডিয়া

স্পোর্টস ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ক্রিকেটাঙ্গনে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দিনটির শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে সরব হয়ে উঠেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।

ফেসবুক পোস্টে তারা নতুন বছরের শুভকামনার পাশাপাশি তুলে ধরেছেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা। বিভিন্ন ক্রিকেটার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বার্তা, ছবি ও গ্রাফিক্স শেয়ার করেন।

কেউ লাল-সাদা পোশাকে বৈশাখী আবহ ফুটিয়ে তুলেছেন, আবার কেউ নতুন বছরের প্রার্থনা ও ইতিবাচকতার বার্তা দিয়েছেন। ক্রিকেটার মুশফিকুর রহিম তার স্ত্রী-সন্তানসহ ছবি পোস্ট করে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রিকেটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩। নতুন বছর, নতুন লক্ষ্য, নতুন প্রেরণা।

সবাইকে শুভ নববর্ষ।’

অলরাউন্ডার সাকিব আল হাসান একটি উৎসবমুখর ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা, শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। উৎসবের আনন্দটুকু ভাগাভাগি হোক পরিবারের সঙ্গে।সৌম্য সরকার লিখেছেন, জীবনের প্রতিটি মুহূর্ত হোক সুন্দর। শুভ নববর্ষ।

মাহমুদুল্লাহ রিয়াদ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘নতুন বছরে নতুন গল্প লিখি। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।’

এছাড়া লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমনসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার তাদের পোস্টে ভক্তদের উদ্দেশ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা করেন। পাশাপাশি নতুন বছরকে ঘিরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪