| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্ষবরণে পর্যটন উন্নয়নে সংস্কৃতিচর্চার আহ্বান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ০৮:৫৪:৪৪:পূর্বাহ্ন  |  ৪৪৯৭২ বার পঠিত
বর্ষবরণে পর্যটন উন্নয়নে সংস্কৃতিচর্চার আহ্বান

স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশকে আরও সুন্দরভাবে বিশ্বে তুলে ধরতে হলে পর্যটন খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। আর এ উন্নয়নের ভিত্তি হতে পারে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাঙালির নববর্ষ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি জাতীয় পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে উপলব্ধি করারও দিন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও এগিয়ে যাওয়া বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ ছাড়া অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখের এ আয়োজনে বর্ষবরণের সাংস্কৃতিক আবহে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪