| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১১:২৯:৪০:পূর্বাহ্ন  |  ৪৩১৫২ বার পঠিত
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তার সর্বশেষ সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। নতুন র‌্যাংকিং অনুযায়ী দেশটির অবস্থান এখন ৯৫তম। আগের সূচকে বাংলাদেশ ছিল ৯৩তম অবস্থানে।

বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই বিশ্বের মোট ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩৬টি দেশের মধ্যে রয়েছে বিভিন্ন দ্বীপদেশ ও উন্নয়নশীল গন্তব্য, যেখানে বাংলাদেশিরা সরাসরি ভিসামুক্ত প্রবেশ বা কিছু ক্ষেত্রে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। তবে কিছু দেশে প্রবেশের ক্ষেত্রে ই-ভিসা বা সীমিত শর্ত প্রযোজ্য হতে পারে।

ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, জ্যামাইকা, কেনিয়া এবং সেশেলসসহ মোট ৩৬টি দেশ।

তালিকায় আরও রয়েছে বার্বাডোজ, ফিজি, গ্রেনাডা, হাইতি, কিরিবাতি, মাদাগাস্কার, সামোয়া, টুভ্যালু, ভানুয়াতু, ডমিনিকা, জিবুতি, রুয়ান্ডা, সিয়েরা লিওনসহ বিভিন্ন ক্যারিবিয়ান, আফ্রিকান ও ওশেনিয়া অঞ্চলের দেশ।

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের পাসপোর্ট র‌্যাংকিং তুলনামূলকভাবে নিচে থাকায় আন্তর্জাতিক ভ্রমণে আগাম ভিসার প্রয়োজনীয়তা এখনো বেশি। তবে কিছু আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তির কারণে সীমিত সংখ্যক দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যাচ্ছে।

অন্যদিকে বৈশ্বিক সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, আর চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের একাধিক শক্তিশালী পাসপোর্টধারী দেশ—যেমন বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক ভিসা নীতি ও কূটনৈতিক সম্পর্কের উন্নতির ওপর ভবিষ্যতে পাসপোর্ট র‌্যাংকিং আরও প্রভাবিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪