| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৩৩৬ বার পঠিত
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ছবির ক্যাপশন: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে অদক্ষ লোক তৈরি হবে। অকাজের লোক হবে, সমাজের জঞ্জাল বাড়াবে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দায়িত্ব পালনে ভূমিকা রাখতে হবে। প্রাথমিক শিক্ষা ভালো করার ক্ষেত্রে যেখানে আপনার ভূমিকা আছে সেখানে আপনি তা চালু করেন। যেন প্রাথমিক শিক্ষার উন্নতি ঘটে। এটা না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।

রোববার (৪ মে) দুপুরে লক্ষ্মীপুরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় একজন শিশু কতটুকু পারে সেদিকে নজর দেবেন। বাচ্চাটা পড়াশোনা পারে কিনা তার ওপর বেশি গুরুত্ব দেবেন। যদি কোনো বিদ্যালয়ের পারফরম্যান্স ভালো না হয়, আপনি কারণ দর্শাবেন স্কুলের শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে। একদম লিখিতভাবে কারণ দর্শাতে হবে। যদি শিক্ষার উন্নতি না ঘটে তাহলে শাস্তির ব্যবস্থা নেবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিকে কি শিক্ষা দেওয়া হবে, তার নির্দিষ্ট কারিকুলাম রয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবাই এটি অনুসরণ করবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার নীতিমালা রয়েছে। দেখভালের দায়িত্বও আমাদের রয়েছে। সেক্ষেত্রে কাজ করছি, তবে আমাদের সাংগঠনিক কাঠামো আরও জোরদার করা দরকার।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কাকলী শিশু অঙ্গন পরিদর্শন করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সেখানে তিনি শিশু কানন উদ্বোধন করেন।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪