| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনআইডির মহাপরিচালককে বদলি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৮:৩৭:২৭:অপরাহ্ন  |  ৩৭৮৬১ বার পঠিত
এনআইডির মহাপরিচালককে বদলি

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশন কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ সংক্রান্ত একটি চিঠি জারি করেন।

২০২৪ সালের ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তার বদলির আদেশ হলেও এনআইডি ডিজি পদে কাউকে এখনো পদায়ন করা হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪