| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৯:২৮:০২:অপরাহ্ন  |  ৩৭২০২ বার পঠিত
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

স্টাফ রিপোর্টার: রাজধানী বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গোড়াউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে তারাও কাজ শুরু করবে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১তলা ওই ভবনের ওপরের তলায় আগুন লাগে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪