| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ২৩:০৮:৩০:অপরাহ্ন  |  ২৮১৩৮ বার পঠিত
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের পর্যবেক্ষণে অবস্থার উন্নতি হওয়ায় পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪