| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১০:১৬:২৭:পূর্বাহ্ন  |  ২৫১৩০ বার পঠিত
তিন দেশ সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টাস২৪ ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করতে ব্যস্ত কূটনৈতিক মিশনে নেমেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিন দেশ সফরের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি ঢাকা ত্যাগ করেছেন। গুরুত্বপূর্ণ বৈশ্বিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যেই এই সফর।

সফরের প্রথম গন্তব্য তুরস্ক, যেখানে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন তিনি। এ সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এই ফোরামকে ঘিরে বিশ্ব নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাকিস্তান, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি, যা বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বৈশ্বিক সমর্থন আদায়ে জোর দিচ্ছে বাংলাদেশ।

তুরস্ক সফর শেষে ১৯ এপ্রিল বেলজিয়াম হয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাবেন পররাষ্ট্রমন্ত্রী। সফরের পরবর্তী ধাপগুলোতেও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং জাতিসংঘের নির্বাচনে পূর্ণ সমর্থন নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪