| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে ডিবির অভিযানে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৩:০৭:৫০:অপরাহ্ন  |  ২২১৯৭ বার পঠিত
কালাইয়ে ডিবির অভিযানে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে কালাই থানার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি দল পাঁচগ্রাম গ্রামের একটি কচুক্ষেতের পাশের রাস্তা থেকে মো. দেলোয়ার হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন পাঁচগ্রাম (বেলতলীপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় আরও দুইজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪