| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৩:২৬:৫৭:অপরাহ্ন  |  ৫০৭০৯২ বার পঠিত
আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

রিপোর্টাস২৪ ডেস্ক: নিজ এলাকার স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার এলাকার হাসপাতালটি যেন নিজেই একজন ‘রোগী’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৫০ শয্যার হাসপাতালের নানা সংকটের কথা তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একমাত্র এই হাসপাতালটি প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। সেখানে চিকিৎসক, নার্স, কর্মচারী, প্রয়োজনীয় ওষুধ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় প্রকল্পটি থমকে যায়। ফলে বর্তমানে পুরনো দোতলা ভবনেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

সংসদ সদস্যের ভাষায়, ভবনটি দেখলেই মনে হয় এটি নিজেই একজন অসুস্থ মানুষ। তিনি অভিযোগ করেন, হাসপাতালটিতে চিকিৎসক, কনসালট্যান্ট ও নার্সসহ মোট ৬৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এসময় তিনি স্বাস্থ্যসেবার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪