| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে: জ্বালানি বিভাগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৪:০৯:২৬:অপরাহ্ন  |  ২১২৫৭ বার পঠিত
দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে: জ্বালানি বিভাগ

স্টাফ রির্পোটার: দেশে আগামী দুই মাস জ্বালানির মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান, দেশে বর্তমানে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন ডিজেল, ৩১ হাজার ৮২১ মেট্রিক টন অকটেন, ১৮ হাজার ২১১ মেট্রিক টন পেট্রোল এবং ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে বলে উল্লেখ করেন তিন।

এ সময় তিনি আরো বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয় এবং এপ্রিল মাসেও তা সমন্বয় করা হয়েছে। আগামী মাসের দাম পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।

পেট্রোল পাম্পে ভিড় প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার বাইরে এ ধরনের সমস্যা নেই। রাজধানীতে কিছুটা চাপ থাকলেও ‘প্যানিক বায়িং’-এর কোনো প্রয়োজন নেই। গত বছরের মতোই একই পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে ।

শিল্প খাতে ডিজেল প্রসঙ্গে সাংবাদিকদের তিনি  জানান, তালিকা অনুযায়ী চাহিদা মেটানো হচ্ছে এবং এ খাতে কোনো প্রতিবন্ধকতা নেই। বেসরকারিভাবে ১৪ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪