| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৯:৫৮:০২:অপরাহ্ন  |  ১৭১৫৬ বার পঠিত
পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ছবির ক্যাপশন: সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই তেল পৌঁছাতে শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ম্যানেজার কাজী রবিউল আলম। তিনি জানান, ভারত থেকে পাইপলাইনে আসা এই ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছাতে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে।

এর আগে গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। এছাড়া মার্চ মাসে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। চলতি বছরের মার্চ এবং এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত পার্বতীপুর ডিপোতে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।

ডিপো সূত্রে জানা গেছে, বর্তমান চালান শেষে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। সব মিলিয়ে এপ্রিল মাসে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পাওয়ার কথা রয়েছে।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি করছে। এর আগে ১১ মার্চ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রথম দফায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।

পরবর্তী দুই দফায় আরও ১০ হাজার মেট্রিক টন ডিজেল একই প্রকল্পের আওতায় পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে আসে। চলতি মাসে পাঁচ ধাপে মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪