| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বটগাছের ডালে ট্রাক চালকের মরদেহ

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৫ ইং | ০৫:৪৬:৩৫:পূর্বাহ্ন  |  ১৬৮৬১৮৫ বার পঠিত
বটগাছের ডালে ট্রাক চালকের মরদেহ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে শহরের বাস টার্মিনাল এলাকা এ মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। নিহত ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে বাস টার্মিনাল এলাকার পুকুর পাড়ের বটগাছে মধুর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই পরশ জানান, ‘কিছুদিন ধরে বাবার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ কারণে সে বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিল।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪