| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে নিখোঁজের এক দিন পর নারীর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৫ ইং | ০৫:৫৪:৫২:পূর্বাহ্ন  |  ১৬৮৪২৬৫ বার পঠিত
লক্ষ্মীপুরে নিখোঁজের এক দিন পর নারীর লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুর কমলনগর থানা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে রাবিয়া বেগম (৫৫) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মতিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রাবিয়া বেগম ওই এলাকার মৃত শাহজানের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার দুপুরের পর থেকে রাবিয়া বেগমকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। সকালে শিশুরা ফুটবল খেলতে গিয়ে বাগানের মধ্যে পরিত্যক্ত বাড়িতে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে কমলনগর থানা-পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, ওই নারীর পরনে থাকা অলংকার লুট করেছে দুর্বৃত্তরা। রাবিয়া বেগমের হাতে, গলায় ও কানে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তদন্ত চলছে। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪