| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটিএম বুথে ধর্ষণ: নিরাপত্তা প্রহরী গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৫ ইং | ০৬:০২:৪৬:পূর্বাহ্ন  |  ১৬৮৬১৭৪ বার পঠিত
এটিএম বুথে ধর্ষণ: নিরাপত্তা প্রহরী গ্রেফতার
ছবির ক্যাপশন: আসামি লিটনকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের একটি কক্ষে কারখানা শ্রমিককে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র আসামি লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাতে লিটনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক।

ওসি জানান, মামলা দায়েরের পর থেকেই শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম লিটনকে গ্রেফতারে অভিযান শুরু করে। লিটন বিভিন্ন সময় স্থান ত্যাগ করছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় লিটনকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।

অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন।

শ্রমিকের স্বজন ও পুলিশ জানায়, এটিএম বুথ থেকে টাকা ওঠানোর সূত্র ধরে ভিকটিম কারখানা শ্রমিকের সঙ্গে পরিচয় হয় শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে স্থাপন করা ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী লিটনের। ভিকটিম কারখানা শ্রমিক স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বুথের নিরাপত্তা প্রহরী লিটন ভিকটিমের বাবার মোবাইল ফোনে ভিকটিমকে রোববার (১৫ জুন) সকাল ৬টায় ডেকে নেন। বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন মেয়েটিকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। পরে ভিকটিমের বাবা দুইবার মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন মেয়ের চাকরির কথা চিন্তা না করতে বলে বাড়ি পাঠিয়ে দেন। আনুমানিক সকাল ১০টার দিকে এটিএম বুথের ভেতরে বসিয়ে রাখা কক্ষে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি পাঠিয়ে দিলে রাস্তায় ঘটনাটি মেয়ে তার বাবাকে জানান।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪