| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে দেশে এসেছে চার জাহাজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ২০:৩৬:৫৩:অপরাহ্ন  |  ৪৬২ বার পঠিত
১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে দেশে এসেছে চার জাহাজ

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসেছে। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে।

এর মধ্যে, বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি থেকে এরইমধ্যে লাইটারিং শুরু হয়েছে। এটি শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ১৭ এপ্রিল ৪টি জাহাজ চট্টগ্রামে এসেছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি পার্সেল আসবে। সব মিলিয়ে তেলের কোনো সংকট থাকছে না।

বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নেভি সিয়েলো’ এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে।

বৈশ্বিক ভ্যাসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য বলছে, ‘এমটি অকট্রি’, ‘এমটি কেপ বনি’ গত ১২ এপ্রিল, ‘এমটি নেভি সিয়েলো’ ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং ‘এমটি লিয়ান সং হো’ ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে চট্টগ্রামে আসে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪