| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১০:৫৬:৫১:পূর্বাহ্ন  |  ৫৭০ বার পঠিত
যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেট ও সুনামগঞ্জের একাধিক এলাকায় শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়— ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।

নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি কাজ চলাকালীন সময়ে সবার সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, শনিবার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেনে উন্নতিকরণ কাজের অংশ হিসেবে নতুন বাসস্ট্যান্ড থেকে বিজিবি কিছুক্ষণ পর্যন্ত ৩৩ কেভি লাইনের তার উদ্ধারের কাজের স্বার্থে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪