| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১১:৪৪:১৭:পূর্বাহ্ন  |  ৪১৮ বার পঠিত
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের চার জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হঠাৎ সৃষ্ট এ ধরনের ঝড়ো আবহাওয়া নদীপথে চলাচলকারী নৌযানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নৌযানগুলোকে সাবধানে চলাচল এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪