| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথম দিনে সৌদি আরবে গেলেন ২ হাজার ৮১২ বাংলাদেশি হজযাত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১২:২৫:০৮:অপরাহ্ন  |  ২৬৩৮ বার পঠিত
প্রথম দিনে সৌদি আরবে গেলেন ২ হাজার ৮১২ বাংলাদেশি হজযাত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম দিনেই সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন ২ হাজার ৮১২ জন বাংলাদেশি হজযাত্রী। সাতটি পৃথক ফ্লাইটে তারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত আশকোনা হজ অফিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ১ হাজার ৬৪৭ জন এবং সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে ১ হাজার ১৬৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।

এ বছর হজ কার্যক্রম পরিচালনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ১৩৯ জন হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪