| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসনাতের গাড়ি বহরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৩০২ বার পঠিত
হাসনাতের গাড়ি বহরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: হাসনাতের গাড়ি বহরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ্’র গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।


রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান দলটির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম।


সারজিস তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে। হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ন-আহ্বায়ক সানিউল আলম নাবিল বলেন, ওনারা যে এদিকে আসবেন আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। গাজীপুরে তার কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তবে এনসিপির গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কিনা? তা আমরা জানি না।


গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি বহর জ্যামে আটকে থাকাবস্থায় ৪/৫টি মোটরসাইকেলে করে তার গাড়িতে হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হোন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।


তিনি আরো জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলার এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত সাড়ে ৮টায় ও রাত ৯টায় বিক্ষোভ মিছিলের ডাক দেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪