| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের টিকা নিয়ে অবহেলা ‘ক্ষমাহীন অপরাধ’ ছিল: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৩:৫০:৩৫:অপরাহ্ন  |  ৫৯৫ বার পঠিত
হামের টিকা নিয়ে অবহেলা ‘ক্ষমাহীন অপরাধ’ ছিল: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত দুটি সরকারের সময়ে যথাসময়ে হামের টিকা প্রদান না করা একটি “ক্ষমাহীন অপরাধ” ছিল।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দেশে হামের ভয়াবহ পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা হচ্ছে। পাশাপাশি সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪