| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৪:১২:১২:অপরাহ্ন  |  ৫১৭ বার পঠিত
প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এ খাতের কর্মীরা এখনো অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থেকে কাজ করছেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল।

তিনি বলেন, “এই বাস্তবতায় সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে, যাতে তারা জীবনের শেষ পর্যায়ে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।”

মন্ত্রী আরও বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হলেও অনেক প্রবীণ সাংবাদিক শেষ জীবনে আর্থিক সংকটে পড়েন। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার কাজ করছে।

তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মেধাবী ও দক্ষ পেশাজীবীদের ধরে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সাংবাদিকদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।

এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪