| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৮:৪২:৪৬:অপরাহ্ন  |  ৩৫৪ বার পঠিত
সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

স্টাফ রিপোর্টার: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন পোস্ট অফিস (দ্বিতীয় শিফট) চালু হচ্ছে।

গত ১২ এপ্রিল ডাকঘর অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।  

ডাক অধিদপ্তরের পরিচালক মো. আমিনুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন/বি-গ্রেড ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসাধারণের ডাক সেবা গ্রহণের সুবিধার্থে ও সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকবৃন্দের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা নগরী উত্তর বিভাগ, ঢাকার সংস্থাপন দিয়ে ঢাকা কোর্ট সাব পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর দ্বিতীয় শিফট চালু করার বিষয়ে মহাপরিচালক সম্মতি জ্ঞাপন করেছেন।

আইনজীবীরা জানান, নৈশকালীন ডাকঘর দ্বিতীয় শিফট চালুতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা উপকৃত হবেন। এতদিন দুপুরের মধ্যেই সরকারি ডাকঘরের কার্যক্রমে চিঠি পোস্টের কাজ সীমাবদ্ধ ছিল। ফলে উচ্চ আদালতের আদেশ ডাকযোগে প্রেরণে বিলম্ব হতো। নৈশকালীন ডাকঘর চালুতে এ সমস্যার সমাধান হচ্ছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪