| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি পথ পরিবর্তন না করলে পরিনতি ভয়াবহ: ছাত্রশক্তি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ০৭:০৩:০৫:পূর্বাহ্ন  |  ৩৩৬ বার পঠিত
বিএনপি পথ পরিবর্তন না করলে পরিনতি ভয়াবহ: ছাত্রশক্তি

ঢাবি প্রতিনিধি: ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা গণতান্ত্রিক সরকার, যেভাবেই হোক আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের কাছে যে জনগণের ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটকে আমরা সম্মান করি, এইজন্য আপনাদেরকে আমরা বারবার সতর্ক করছি। আপনারা যেই পথে হাঁটছেন, সেই পথের শেষ পরিণতি আওয়ামী লীগের মতো। আমরা মনে করি যে বিএনপি যদি খুব দ্রুত তাদের এই রাস্তা ত্যাগ না করে, তাদের পরিণতি ভয়াবহ হবে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষের বিএনপির ওপর বিশ্বাস, আস্থা উঠে যাচ্ছে।

তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিনের মাথায় বাংলাদেশের জ্বালানি সংকট শুরু হয়েছে। যেখানে বাংলাদেশের কাছে সর্বনিম্ন ৪০ থেকে ৪৫ দিনের জ্বালানি মজুত থাকার কথা, সেখানে চার থেকে পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশের জ্বালানি সংকট দেখা দিল। আমরা প্রশাসনের কাছ থেকে যখন উত্তর চেয়েছি, প্রশাসন বলেছে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তেল মজুদ আছে। তাহলে কথা হচ্ছে তেলের যদি মজুদ যথেষ্ট থাকে তাহলে এই তেলের দাম বাড়লো কেন?

এই সরকার সিন্ডিকেটের কাছে বারবার পরাজিত হচ্ছে উল্লেখ করে তাহমিদ আল মুদাসসিরবলেন, সরকার ন্যূনতম কোনো যোগ্যতা দেখাতে পারছে না, তাদের অভিজ্ঞতার কোনো বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না যেখানে তারা এই সিন্ডিকেটগুলো থামাতে পেরেছে। উল্টো আমরা দেখতে পাচ্ছি, কে সরকারকে গালি দিল, কে কোন মন্ত্রীকে গালি দিল, সেটার জন্য তারা ধরে ধরে বাংলাদেশের আনাচে-কানাচে থেকে অ্যাক্টিভিস্টদেরকে গুম করছে, জেলে ভরছে। অথচ তারা সিন্ডিকেটদেরকে খুঁজে বের করতে পারে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি খান তালাত মাহমুদ বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি বাংলাদেশ পাবো, যেখানে মানুষ স্বস্তিতে বসবাস করবে, সুশৃঙ্খলভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন সংকটের মুখে এই জাতিকে পড়তে হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার বিএনপির সরকারকে নিতে হবে, এর সম্পূর্ণ দায়ভার তারেক রহমানের সরকারকে নিতে হবে।

রিপোর্টার্স/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪