নিজস্ব প্রতিবেদক: হাম ও রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। করেছেন ।সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ।
এ টিকাদান কর্মসূচির আওতায় ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ দেশের সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। দেশব্যাপী এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।
কেন্দ্রীয় উদ্বোধনের পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনেও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে; যেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় গত ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ ৪ সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) একযোগে এই কার্যক্রম শুরু করে সরকার।
সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এম এইচ