| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসের ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১১:০৫:১৬:পূর্বাহ্ন  |  ৩৩৭ বার পঠিত
বাসের ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত আজ
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্র্নিধারণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নতুন ভাড়া কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ায় হয়নি।

আজ সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রস্তাবনা দেওয়া হবে, আর চূড়ান্ত অনুমোদন দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

 রোববার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়।

এতে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রচলিত একটি হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাসভাড়া ১ পয়সা বাড়ানো হয়। সেই হিসাবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া এবং ট্রাক বা কাভার্ড ভ্যানসহ মালবাহী যানের ভাড়া সরকার নির্ধারণ করে না।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪