| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাবা-শ্বশুরের পর এবার সংসদে নিপুণ রায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৭:০০:৫৮:অপরাহ্ন  |  ৪৯৪২১ বার পঠিত
বাবা-শ্বশুরের পর এবার সংসদে নিপুণ রায়
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক  নিপুণ রায় চৌধুরী। এর মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্যের সংসদে যাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত হয়ে উঠেছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন।

নিপুণ রায় চৌধুরীর মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। কারণ, তার বাবা নিতাই রায় চৌধুরী ইতোমধ্যে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তার শ্বশুর 

গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩ আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে নিপুণ রায়ের মনোনয়ন একই পরিবারের তিন সদস্যকে সরাসরি সংসদীয় কর্মকাণ্ডে যুক্ত করার পথ তৈরি করেছে, যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ঘোষিত তালিকায় অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি তরুণ ও তৃণমূল পর্যায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। মনোনীতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, শাকিলা ফারজানা, বিথিকা বিনতে হোসেন এবং সানসিলা জেবরিন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির মনোনয়ন বোর্ড দীর্ঘ যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে এই তালিকা চূড়ান্ত করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪