| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মনোনয়ন পেলেন না পাপিয়া

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৭:১৮:৫১:অপরাহ্ন  |  ২৪৫ বার পঠিত
বিএনপির মনোনয়ন পেলেন না পাপিয়া

স্টাফ রির্পোরটারসোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এতে মনোনয়ন পাননি, এক সময়ের সংসদ কাঁপানো আলোচিত বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম কিনেছিলেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন গিরে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। তার পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বিএনপির রাজনীতিতে অতি পরিচিত মুখ আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার স্বামী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। 

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪