| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন থেকে বাদ হেভিওয়েটরা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৭:২৬:১৪:অপরাহ্ন  |  ২২১ বার পঠিত
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন থেকে বাদ হেভিওয়েটরা
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত বিএনপির ৩৬ সদস্যের চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন প্রভাবশালী ও আলোচিত নেত্রী স্থান পাননি। এতে দলীয় অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা। তাদের বাদ পড়া রাজনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে।

এ ছাড়া মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, কৃষিবিষয়ক দল সেলিনা হাফিজ এবং প্রয়াত মওদুদ আহমেদ-এর স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ-ও পাননি।।

সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিয়েও আলোচনা থাকলেও তিনি তালিকায় জায়গা করে নিতে পারেননি। একইভাবে কণ্ঠশিল্পী বেবী নাজনীনও মনোনয়ন থেকে বাদ পড়েছেন।

সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য দুই দিনব্যাপী সাক্ষাৎকার ও যাচাই-বাছাই শেষে মনোনয়ন বোর্ড এই ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে।

মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিলুফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, মাধবী মারমাসহ আরও অনেকে।

দলীয় সূত্র মতে, অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি নতুন ও তৃণমূল পর্যায়ের নেত্রীদের সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। তবে হেভিওয়েটদের বাদ পড়া ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪