| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলা থেকে অব্যাহতি পেলেন ব্যারিস্টার কাজলসহ ১৪ আইনজীবী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৯:৪২:৪৫:অপরাহ্ন  |  ১৮৭ বার পঠিত
মামলা থেকে অব্যাহতি পেলেন ব্যারিস্টার কাজলসহ ১৪ আইনজীবী

স্টাফ রিপোর্টার: ২০২৩ সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার একটি মামলা থেকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ সুপ্রিম কোর্টের ১৪ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন।

এর আগে মামলার তদন্তে সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া না যাওয়ায় গত বছরের ৩০ জুন পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে অব্যাহতির সুপারিশ করে।

অব্যাহতি পাওয়া অন্য আইনজীবীরা হলেন– অ্যাডভোকেট মনজুরুল আলম সুজন, অ্যাডভোকেট মাহফুজ বিন-ইউসূফ, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, অ্যাডভোকেট মাহদিন চৌধুরী, অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট কামরুল হাসান সোহাগ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট মোক্তার কবির খান, অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান খান, অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান, অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট বার সমিতি নির্বাচনে হট্টগোল এবং পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ সুপ্রিম কোর্টের ১৪ আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন একই থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহবুব।

দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় পুলিশ অব্যাহতির সুপারিশ করে এবং আদালত তা গ্রহণ করে আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন।

আইন সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত প্রতিবেদনে প্রমাণের অভাব উল্লেখ থাকায় আদালতের এই সিদ্ধান্ত মামলার আইনি প্রক্রিয়ার একটি স্বাভাবিক পরিণতি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪