| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যানসার ইনস্টিটিউটের উপপরিচালকে ছুরিকাঘাত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ০১:১৪:৩৫:পূর্বাহ্ন  |  ২১৯৪ বার পঠিত
ক্যানসার ইনস্টিটিউটের উপপরিচালকে ছুরিকাঘাত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জধানীর মহাখালী এলাকায় ছুরিকাঘাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক আহমদ হোসেন (৫০) আহত হয়েছেন। সোমবার বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাঁকে প্রথমে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোস্তাক আহামেদ জানান, তাঁর হাত, বাঁ বাহু ও পিঠে ছুরিকাঘাতের আঘাত রয়েছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক আহমদ হোসেনের এক স্বজন জানান, তিনি দুই মাস আগে ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে যোগ দেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের শৃঙ্খলা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, ইজিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট) পদ্ধতিতে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য সম্প্রতি তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।

আহত আহমদ হোসেন জানান, বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুই যুবক তাঁর পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে হামলার পেছনে নির্দিষ্ট কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তিনি নিশ্চিত করেননি। তিনি বলেন, টেন্ডার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময় অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪