| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১২:৩০:৪৩:অপরাহ্ন  |  ২৩৩৮ বার পঠিত
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে টেকনাফের শীলখালী এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেছে। তবে বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে, তাদের খোঁজ চলছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪