| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরসহ ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৬:০৯:৩৬:অপরাহ্ন  |  ১৩৯০ বার পঠিত
মুজিবনগরসহ ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেহেরপুরের মুজিবনগর-সহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণের দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মারক ও স্থাপনাগুলোর ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু সাইদ খান মুজিবনগর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এখানেই বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি মুজিবনগর কমপ্লেক্সে ভাস্কর্য ভাঙচুর ও স্থাপনা নষ্টের ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের মুক্তিযুদ্ধের স্মারকগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানবাধিকার কর্মী দীপায়ন খীসা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলন থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নির্মাণ, হামলাকারীদের গ্রেফতার ও বিচার, রাষ্ট্রীয়ভাবে মুজিবনগর দিবস পালন, সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর ও গবেষণাকেন্দ্র স্থাপন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শামসুল হুদা, রাজেকুজ্জামান রতন, জাকির হোসেন, মিনহাজুল হক চৌধুরী, দোলন চন্দ্র রায় ও রফিক আহমেদ সিরাজীসহ অন্যরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪