| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৮:৩১:৩১:অপরাহ্ন  |  ১৩১২ বার পঠিত
এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত  ২৫ হাজারের বেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী এদিন পরীক্ষায় অংশ নেয়নি। 

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  

৯টি শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে ২ হাজার ৭৪৬ জন,  রাজশাহীতে ১ হাজার ৭৫৯ জন, কুমিল্লায় ১ হাজার ৪২৫ জন, যশোরে ১ হাজার ৪৪১ জন এবং চট্টগ্রামে ১ হাজার ৩ জন পরীক্ষায় অংশ নেয়নি।  

এছাড়া সিলেটে ৬৭৪ জন, বরিশালে ৯১১ জন, দিনাজপুরে ১ হাজার ১৭৮ এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৭৫৩ জন। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন।  

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন।  


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪