| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এলএনজি একটি গ্যাস টার্মিনাল সাময়িক বন্ধ, দৈনিক ঘাটতি ৪০০ মিলিয়ন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৯:১৯:০৭:অপরাহ্ন  |  ১২৯৩ বার পঠিত
এলএনজি একটি গ্যাস টার্মিনাল সাময়িক বন্ধ, দৈনিক ঘাটতি ৪০০ মিলিয়ন

স্টাফ রির্পোটার : কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহকারী একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস কম সরবরাহ হচ্ছে জানায় তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক জরুরি নোটিশে সংস্থাটি এ তথ্য জানায়, ঘাটতির প্রভাব পড়েছে  ঢাকার দক্ষিণাঞ্চলসহ,গজারিয়া, মেঘনা ঘাট, নারায়ণগঞ্জ, সোনারগাঁ। এসব এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় আবাসিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় স্বল্পচাপ বিরাজ করছে।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ অবস্থায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪