| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বনানীতে ‘এস লাউঞ্জ রেস্টুরেন্টে’ অভিযান, ৪ কেজি শিশা জব্দ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৯:৫১:৪৮:অপরাহ্ন  |  ১৫৬২ বার পঠিত
বনানীতে ‘এস লাউঞ্জ রেস্টুরেন্টে’ অভিযান, ৪ কেজি শিশা জব্দ

সিনিয়র রিপোর্টার: রাজধানীর বনানীতে একটি অবৈধ শিশা লাউঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২০ এপ্রিল) রাতে বনানীর ‘ই’ ব্লকের ১৭/এ সড়কের ৮২ নম্বর ‘রাজিয়া’ ভবনের তৃতীয় তলায় ‘এস লাউঞ্জ রেস্টুরেন্ট’ এ অভিযান চালানো হয়। তবে লাউঞ্জটির মালিকপক্ষ ও কর্মীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।  

ডিএনসি সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে লাউঞ্জটির ভেতরে তল্লাশি চালিয়ে ৪ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। এর মধ্যে বিভিন্ন প্লাস্টিক কৌটায় সংরক্ষিত ছিল ৩ কেজি এবং আলাদাভাবে আরও ১ কেজি শিশা পাওয়া যায়। এ ছাড়া ৮টি হুক্কা, একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, একটি ‘পিওএস’ মেশিন এবং একটি ব্যাংকের স্বাক্ষরবিহীন ফাঁকা চেক জব্দ করা হয়েছে। 

আরও জানা গেছে, ওই লাউঞ্জটির মালিক এএসএম শাকিল মাহমুদ, মো. আল আমীন ও মো. রফিক ফরাজী।

মঙ্গলবার ডিএনসির উপপরিচালক রাজিউর রহমান বলেন, অভিযানের খবর পেয়ে লাউঞ্জের কর্মীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে নিকোটিনযুক্ত শিশা বিক্রি, সংরক্ষণ ও সরবরাহের মাধ্যমে অভিযুক্তরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। রাজধানীতে অবৈধ শিশা বার ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪