| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২১:৩৫:৩১:অপরাহ্ন  |  ১২১০ বার পঠিত
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নয়

রিপোর্টার্স ডেস্ক: সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া না নেওয়ার জন্য পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ মঙ্গলবার রাতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার ফলে যানবাহনের যন্ত্রাংশসহ রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালিক সমিতি।

গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ১৯ এপ্রিল রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের দুই দিন পেরিয়ে গেলেও সরকার এখনো ভাড়া সমন্বয় করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

সিটি ও আন্তজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কালসিটি ও আন্তজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত কাল

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানিয়েছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতে আগামীকাল বুধবার সন্ধ্যায় বিভাগটিতে একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

অন্যদিকে বিআরটিএ সূত্র জানিয়েছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটি দূরপাল্লা ও মহানগরের বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের বৈঠকের পর এই হার কম-বেশি হতে পারে এবং তা চূড়ান্ত করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪