| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইথিওপিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঐক্যমত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ০৪:২২:৪২:পূর্বাহ্ন  |  ৮৮৬ বার পঠিত
ইথিওপিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঐক্যমত

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) ইথিওপিয়ার রাষ্ট্রপতি তায়ে আতকেসেলাসি মাদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, কৃষি ও সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইথিওপিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ইথিওপিয়ার রাষ্ট্রপতি ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান। পাশাপাশি সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানান। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে, বিশেষ করে আফ্রিকায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যসহ সম্ভাব্য সহযোগিতার খাতগুলো তুলে ধরেন। তিনি ঢাকায় ইথিওপিয়ার দূতাবাস স্থাপনের অনুরোধ জানান।

জবাবে ইথিওপিয়ার রাষ্ট্রপতি তার দেশে, বিশেষ করে পোশাক ও ওষুধ খাতে বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে উভয় পক্ষ জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম), গ্রুপ অব ৭৭ এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং তা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪