| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা আমদানি হয়নি: সংসদে প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৬:৫৯:১২:অপরাহ্ন  |  ৫৭৭ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা আমদানি হয়নি: সংসদে প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে শিশুদের জন্য (Measles) হাম প্রতিরোধী টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।

বুধবার (২২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি।

প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় UNICEF গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে। সংস্থাটি দ্রুত হামের টিকা সরবরাহ করায় সরকার তা দেশের শিশুদের মধ্যে প্রয়োগ করতে পেরেছে। তিনি বলেন, প্রায় দুই কোটি শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে পরীক্ষার কিটের কিছুটা সংকট রয়েছে, তবে সরকার এ বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে কিছু কিট দেশে পৌঁছেছে এবং আরও কিছু কিট ঢাকার বিমানবন্দরের কাস্টমসে রয়েছে, যা দ্রুত ছাড় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি রোগ শনাক্তে প্রয়োজনীয় কিট সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪