| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক শাকিল–ফারজানা রূপার জামিন আবেদনের আদেশ ২৮ এপ্রিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৯:৩৬:১৭:অপরাহ্ন  |  ৪৭৪ বার পঠিত
সাংবাদিক শাকিল–ফারজানা রূপার জামিন আবেদনের আদেশ ২৮ এপ্রিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার বিরুদ্ধে দায়ের করা একাধিক হত্যা মামলা ও অন্যান্য মামলায় জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদালত আগামী ২৮ এপ্রিল আদেশ দেবেন।

বুধবার (২২ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য নির্ধারিত দিন ধার্য করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। রাষ্ট্রপক্ষ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে একই বছরের ২১ আগস্ট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আটক করা হয়।

পরে ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে একাধিক মামলায় জামিন প্রশ্নে আগামী ২৮ এপ্রিল আদালতের আদেশের দিকে এখন নজর সংশ্লিষ্টদের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪