| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৪:১৬:১৩:অপরাহ্ন  |  ২৬৩ বার পঠিত
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়া থেকে ছিটকে গেলেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। আইনি জটিলতা ও তথ্যগত অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, বুধবার (২২ এপ্রিল) মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় তার দাখিল করা নথিতে অসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে সরকারি চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সঠিকভাবে উপস্থাপন না করায় তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষিতে প্রথমে তার মনোনয়ন স্থগিত রাখা হয়।

একই সময়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন, যা মনিরা শারমিনের অবস্থানকে আরও জটিল করে তোলে।

উল্লেখ্য, মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। নথি অনুযায়ী, তিনি ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে অব্যাহতি নেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া যায় না।

মূলত এই আইনি বাধার কারণেই শেষ পর্যন্ত তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪