| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুষ্টির ঘাটতিতে বাড়ছে হাম: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৪:৪৪:২৩:অপরাহ্ন  |  ৩২৯ বার পঠিত
পুষ্টির ঘাটতিতে বাড়ছে হাম: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে শিশুদের মধ্যে পুষ্টিহীনতার কারণে হামের প্রভাব বাড়লেও পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই রোগ মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম। ‘জাতীয় পুষ্টি সপ্তাহ’ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা ঘরের পুষ্টিকর খাবারের পরিবর্তে বাইরের ফাস্টফুডের দিকে ঝুঁকছে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তিনি আরও জানান, শিশুদের সুস্থভাবে গড়ে তুলতে নিয়মিত কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এর কোনো বিকল্প নেই। মায়ের দুধের মাধ্যমে যে পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তা দীর্ঘ সময় ধরে শরীরে কার্যকর থাকে এবং শিশুর ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সব মিলিয়ে, পুষ্টির ওপর জোর দিয়ে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪