| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৫:৩৮:৩৯:অপরাহ্ন  |  ২৬৪ বার পঠিত
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার উপায় ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের মধ্যে। এ বিষয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে কীভাবে শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো যায়, সে বিষয়ে বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করা হয়।

আলোচনায় সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস উন্নয়নে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থায় পাঠাভ্যাসকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪