| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালত কক্ষে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনায় আইনজীবীরা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৫:৫৪:৪৮:অপরাহ্ন  |  ৩২৮ বার পঠিত
আদালত কক্ষে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনায় আইনজীবীরা

সিনিয়র রিপোর্টার: সুপ্রিম কোর্টে মামলা শুনানির সময় এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন আইনজীবীরা।  এদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শতাধিক আইনজীবী এই মিছিলে যোগ দেন। মিছিলটি সমিতি ভবন প্রদক্ষিণ করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আইনজীবী নেতারা বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কালো পতাকা কর্মসূচী পালন করা হবে।

এই সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত কালো পতাকা কর্মসূচি পালন করবেন আন্দোলনরত আইনজীবীরা।

আইনজীবীদের এই আন্দোলনে সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করা হয়।

পরে আইনজীবী নেতা অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদেরকে কোর্টরুমে যেতে দেওয়া হয় না। এটাও তো মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। সাংবাদিকরা জাতির দর্পণ। আপনাদের মাধ্যমে জাতি জানবে বিচার বিভাগে কী হয়।

তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ক্যামেরা ট্রায়ালের কারণে সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না। গণতন্ত্র ও স্বাধীন বিচার বিভাগে গণমাধ্যমের প্রবেশ অপরিহার্য। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪