| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব করলেন শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ২১:৩৯:১৮:অপরাহ্ন  |  ৫২৯ বার পঠিত
সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব করলেন শফিকুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীতে পরীক্ষামূলক লোডশেডিংয়ের সরকারি ঘোষণার পর জাতীয় সংসদ ভবনকেও সেই ব্যবস্থার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, লোড ম্যানেজমেন্টের কার্যক্রম সংসদ ভবন থেকেই শুরু করা উচিত, যাতে জনগণের কাছে একটি সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছায়।

তিনি বলেন, মেহেরবানি করে এই লোড ম্যানেজমেন্ট যেন সংসদ থেকেই শুরু করা হয়। ঢাকার অন্য এলাকায় যদি এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদ ভবনেও একইভাবে এক ঘণ্টা বিদ্যুৎ না থাকা উচিত।

তবে এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন পরিচালনায় সম্ভাব্য সমস্যার কথা উল্লেখ করলে শফিকুর রহমান স্পষ্ট করেন, তিনি সংসদ ভবনের সার্বিক কার্যক্রমের কথা বলেছেন, অধিবেশন চলাকালীন সময় নয়।তিনি আরও বলেন, সংসদের অধিবেশন নয়, বরং অধিবেশনের বাইরের অন্যান্য কার্যক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা যেতে পারে।

এর আগে একই অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদে দেওয়া প্রস্তাবটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সমতা ভিত্তিক পদক্ষেপের প্রশ্নে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪