সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ। একইসঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানসহ অন্যান্য জাতীয় নেতার প্রতিও শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাশাপাশি তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও স্বাধীন বাংলাদেশের অগ্রদূত হিসেবে উল্লেখ করেন।
তবে সংবিধানে স্বাধীনতার ঘোষক প্রসঙ্গে আপত্তি জানিয়ে এমপি আবদুল ওয়ারেছ বলেন, সংবিধানে এ বিষয়ে ‘মহা অসত্য’ রয়েছে। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংসদে লিপিবদ্ধ করা উচিত এবং চলতি সংসদ মেয়াদের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এরপর নিজ নির্বাচনী এলাকার সমস্যা তুলে ধরনে তিনি ।
রিপোর্টার্স২৪/এসসি