| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১০:৩২:৩২:পূর্বাহ্ন  |  ৯২০৪৭ বার পঠিত
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার (২৫ এপ্রিল) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে পুরো উপজেলাজুড়ে গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

দিরাই উপজেলা আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয় থেকে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এ সময় নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। মেরামত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে, সাময়িক এই অসুবিধার জন্য দিরাই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪