| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১১:০৪:৩৯:পূর্বাহ্ন  |  ৯১৯৩২ বার পঠিত
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালনকে কেন্দ্র করে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৯ হাজার ২৪৮ জন।

ফ্লাইট পরিচালনায় বিভিন্ন এয়ারলাইন্স অংশ নিচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

তবে হজযাত্রার এই সময়ে দুঃখজনকভাবে দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ গত বুধবার (২২ এপ্রিল) মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এর আগে জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যুর খবর জানা যায়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এদিকে, আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪