| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ ফারহান ফাইয়াজের বাবা

আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১১:২৯:২২:পূর্বাহ্ন  |  ২১২১ বার পঠিত
আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, ভোটাধিকার পুনরুদ্ধার, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যেই তাদের সন্তানরা জীবন দিয়েছে। কিন্তু এখন সেই অর্জনের পথে আবারও “নব্য স্বৈরাচারের গন্ধ” পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের সন্তানরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, তা ছিল একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার প্রতিবেদনের বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, সেটি কোনো ধরনের পরিবর্তন ছাড়া বাস্তবায়ন করতে হবে। যে সংবিধান আমাদের সন্তানদের জীবন কেড়ে নিয়েছে, ভোটাধিকার হরণ করেছে এবং স্বৈরাচারের জন্ম দিয়েছে আমরা সেই সংবিধান চাই না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনিও একসময় মজলুম ছিলেন। আপনার মা বলেছিলেন ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবেন। তাই সংবিধান নয়, মানুষের স্বার্থই আগে এই বাস্তবতা মেনে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী কামরুল হাসান বলেন, কোনো ধরনের পরিবর্তন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আবারও সংসদ ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪